বাংলা সংবাদ ডেস্ক
৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কবে ও কোথায় এবার পুতিনের মুখোমুখী হচ্ছেন ট্রাম্প?

ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি আলোচনায় আসেন তার বৈদেশিক নীতি নিয়ে। তার চিন্তা অন্য দশজন মার্কিন প্রেসিডেন্টের থেকে ভিন্ন হয়। বিশেষ করে ট্রাম্প ক্ষমতায় থাকাকালে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতি থাকে অনেকটা নমনীয়। আর এজন্যই হয়ত ট্রাম্পকে পছন্দ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

শোনা যায়, ট্রাম্প দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের বাসিন্দা হোন ভ্লাদিমির পুতিনও তেমনটাই চেয়েছিলেন। নির্বাচনে জয়ী হওয়ায় ট্রাম্পকে অভিনন্দনও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তিনি হয়ত আশা করছেন, এবার ওয়াশিংটন-মস্কোর সম্পর্কের বরফ কিছুটা হলেও গলবে। এদিকে যত দ্রুত সম্ভব রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেজন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতেও প্রস্তুত বলে জানিয়েছিলেন তিনি। এরই মধ্যে শোনা যাচ্ছে ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বৈঠকে তোড়জোড় শুরু করেছেন মার্কিন কর্মকর্তারা।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, যত দ্রুত সম্ভব পুতিনের সঙ্গে মুখোমুখী বসতে চান ট্রাম্প। বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দুই প্রেসিডেন্টের মধ্যকার শীর্ষ বৈঠকটি হতে পারে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতে। এই আলোচনা সম্পর্কে অবগত রাশিয়ার দুই কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তবে ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠকের সম্ভাব্য স্থান নিয়ে আলোচনা চললেও এর আনুষ্ঠানিকতা কবে নাগাদ শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়। যদিও সংশ্লিষ্ট সূত্র বলছে, এ বছরের শেষ নাগাদ ট্রাম্প-পুতিনের বৈঠকটি হতে পারে।

 

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এ বৈঠক ইউক্রেন যুদ্ধের অবসান ও বৈশ্বিক রাজনীতিতে নতুন মোড় নিতে পারে। রাশিয়ার কর্মকর্তারা বারবার দাবি করেছেন, ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই। এ ফোনালাপের পরই এ বছরের শেষের দিকে একটি শীর্ষ বৈঠক হতে পারে। এর আগে পুতিন ইউক্রেন ইস্যু ও জ্বালানি নিয়ে আলোচনা করতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন। তার পরেই রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

সুত্রঃ রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০