৮ জুলাই ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কটাক্ষ করলেও মামদানির মেয়র হওয়ার সম্ভাবনাই বেশি : ট্রাম্প

নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে নিয়ে কটাক্ষ করলেও তার নির্বাচনে জয়ের সম্ভাবনা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

 

সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে এক নৈশভোজের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “তিনি (মামদানি) এখন হানিমুন পিরিয়ডে আছেন। হয়তো নিউইয়র্ক সিটির মেয়র হয়ে যেতে পারেন, তবে সবকিছু হোয়াইট হাউস থেকেই চলে। আমাদের কাছ থেকে অর্থ সহায়তা চাইলে, তাকে ভদ্র আচরণ করতে হবে।” সম্প্রতি ডেমোক্রেটিক প্রার্থী মামদানি ঘোষণা দেন— গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) যে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে, সেই অনুযায়ী নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতার করা হবে।

 

 

মামদানির ওই ঘোষণার পর থেকেই রিপাবলিকান মহলে সমালোচনার ঝড় ওঠে। প্রেসিডেন্ট ট্রাম্পও তার বক্তব্যকে বিপজ্জনক উল্লেখ করে হুঁশিয়ারি উচ্চারণ করেন, তিনি যদি এভাবে চলেন, তাহলে বড় সমস্যায় পড়বেন। অন্যদিকে, নেতানিয়াহু মামদানির মন্তব্য নিয়ে বিশেষ গুরুত্ব দেননি। সাংবাদিকদের তিনি বলেন, এটা হাস্যকর ও গুরুত্বহীন। পৃথিবীতে এখন অনেক পাগলামি চলছে, এটা তারই অংশ। ইসরায়েলি প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও তিনি ২০২৬ সালের নির্বাচনের প্রচারে ট্রাম্পের সঙ্গে নিউইয়র্ক সফরের ইঙ্গিত দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১০

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১১

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১২

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৩

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৪

বসুধা : অনামিকা নেওয়াজ

১৫

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৬

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৭

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৮

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১৯

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

২০