২৬ জানুয়ারী ২০২৩, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার নারীরা আসছেন নববি প্রশাসনের উচ্চপদে

এবার নারীরা আসছেন নববি প্রশাসনের উচ্চপদে
ছবিঃ সংগৃহীত

ধর্মাবলম্বীদের দুই শীর্ষ পবিত্রস্থান কাবা শরিফ এবং মসজিদে নববির প্রশাসনের উচ্চপদে চলতি বছর ৩২ জন সৌদি নারীকে নিয়োগ দেওয়া হবে। দুই পবিত্র মসজিদ সম্পর্কিত সৌদি সরকারের প্রশাসনিক দপ্তর টু হোলি মস্ক’স অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট শেখ আবদুল রহমান আল সুদাইস বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য।

 

আল সুদাইস এক বিবৃতিতে বলেন, প্রতিবছর সৌদি আরব ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী হজ ও ওমরাহযাত্রীদের সেবাদানের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।চলতি ২০২৩ সালের হজ মৌসুম শুরু হওয়ার আগেই সম্পন্ন করা হবে এই নিয়োগ প্রক্রিয়া।

 

এর আগে ২০২১ সাল থেকে দুই মসজিদের প্রশাসনিক কাঠামোতে নারীদের অন্তর্ভুক্তি শুরু হয়েছিল । ওই বছর ২ জন সৌদি নারীকে নিয়োগ দেওয়া হয়েছিল। চলতি বছর ৩২ জনকে নিয়োগ দেওয়া হলে মোট সংখ্যা উন্নীত হবে ৩৪ জনে।

 

সৌদির রাজনীতি বিশ্লেষকদের মতে, দেশটির প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান নারীশিক্ষার সম্প্রসারণ ও সামাজিক-অর্থনৈতিক খাতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির যে নীতি নিয়েছেন— এই পদক্ষেপ তারই অংশ।

 

চলতি বছরের শুরুতে মক্কা-মদিনা রুটে চলাচলের জন্য হারামাইন এক্সপ্রেস নামের একটি ট্রেন চালু করা হয়েছে এবং সেই ট্রেনের চালকপদে রাখা হয়েছে নারীদের। ইতোমধ্যে ৩২ জন নারীকে ট্রেনচালনার প্রশিক্ষণ দিয়ে নিয়োগপত্রও দিয়েছে দেশটির সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় অনিয়ম-জালিয়াতির অভিযোগ

ইরান সংঘাতের শেষ কবে, জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

১০

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

১১

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

১২

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১৩

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১৪

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১৫

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৬

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৭

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১৮

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৯

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

২০