২ নভেম্বর ২০২৩, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এফবিআই’র দাবি যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করেছিল ইরান

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান ক্রিস্টোফার রের দাবি যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের শুনানিতে এ কথা জানান রে। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শুনানিতে রে জানান, ২০২৩ সালজুড়ে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদের ঝুঁকি ও হুমকি বেড়ে গেছে। কিন্তু ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের কারণে এই ঝুঁকি ও হুমকি পুরোপুরি অন্য স্তরে পৌঁছে গেছে। তিনি বলেন, বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হলো ইরান। রে দাবি করেন, বিগত কয়েক বছর ধরেই হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে তহবিল সংগ্রহ, অস্ত্র কেনা ও গুপ্তচরবৃত্তি।

রে বলেন, দেশটি অতীতে বিভিন্ন সময় আমেরিকার মাটিতে, আমেরিকার বাইরে সরাসরি বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করেছে। এ সময় তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ইরানের সবচেয়ে বড় কৌশলগত অংশীদার বলে উল্লেখ করেন। এফবিআই সক্রিয়ভাবে এসব গোষ্ঠী যুক্তরাষ্ট্রে কী ধরনের কার্যক্রম চালাচ্ছে, তাদের লক্ষ্য কী, সে বিষয়ে তীক্ষ্ণ নজর রাখছে বলেও জানান রে।

তিনি জানান, ইরান ও বিভিন্ন অরাষ্ট্রীয় গোষ্ঠী এরই মধ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও বিভিন্ন অবকাঠামোতে একাধিকবার সাইবার হামলা চালিয়েছে। এফবিআইয়ের প্রধান এ সময় সতর্ক করে বলেন, এসব কার্যক্রম মধ্যপ্রাচ্যে সংকট ছড়িয়ে পড়ার ক্ষেত্রে প্রভাবকের ভূমিকা পালন করতে পারে।

হামাস যুক্তরাষ্ট্রে কোনো ধরনের নাশকতা চালাবে এমন সক্ষমতা বা ইচ্ছা কোনোটাই নেই—এ ধরনের তথ্য এফবিআইয়ের কাছে রয়েছে বলেও সিনেট কমিটির শুনানিতে দাবি করেন ক্রিস্টোফার রে।

তবে হামাস বা অন্য কোনো সন্ত্রাসী সংগঠন যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারবে না এমন আশঙ্কাও একেবারে উড়িয়ে দেননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

১০

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

১১

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

১২

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

১৩

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

১৪

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১৫

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১৬

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১৭

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৮

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

২০