বাংলা সংবাদ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এগিয়ে আছেন ট্রাম্প, কী ঘটতে যাচ্ছে কমলার ভাগ্যে?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি। কমলা নাকি ট্রাম্প-কে হতে চলেছে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ, তা নিয়ে হচ্ছে নানা জল্পনা-কল্পনা। মার্কিন নির্বাচনে ৭ দোদুল্যমান অঙ্গরাজ্য থেকেই নির্ধারিত হয়ে থাকে ভোটের ফলাফল। চলতি সপ্তাহে এক জরিপে দেখা গেছে, ‘গেম চেঞ্জার’ ৭ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর ৫টিতেই এগিয়ে রয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘ফাইভ থার্টি এইট’ এর জরিপে উঠে এসেছে এ তথ্য।

 

পেনসিলভেনিয়া

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া (১৯ ইলেকটোরাল ভোট)। দোদুল্যমান এই রাজ্যটি একসময় ডেমোক্রেটিকদের কাছে ছিল। তবে ২০১৬ সালে এটি রিপাবলিকানদের হাতে চলে আসে। এবারের নির্বাচনেও এই অঙ্গরাজ্যটিতে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যেখানে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে ৪৭.৭ শতাংশ ভোটার পছন্দ করছে অন্যদিকে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসাবে চাচ্ছে ৪৮ শতাংশ ভোটার। রাজ্যটি শিল্প-প্রধান হওয়ায় চাকরি ও অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি এখানে বড় বিষয়।

 

জর্জিয়া 

ট্রাম্পের প্রথম মেয়াদের শেষে বেশ আলোচনায় আসে জর্জিয়া (১৬ ইলেকটোরাল ভোট)। এবারের নির্বাচনে রাজ্যটির ৪৮.৬ শতাংশ ভোটার ট্রাম্পকে পছন্দ করছেন। অন্যদিকে হ্যারিসের সমর্থনকারী এই রাজ্যটিতে বেশ কম। কেননা ৪৬ শতাংশ ভোটার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে তাকে চাচ্ছে। এরপরও ডেমোক্রেটরা আশা করছেন, সংখ্যালঘু ভোটারদের সমর্থনে তারা জয়ী হতে পারেন।

 

উত্তর ক্যারোলাইনা 

উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যটি (১৬ ইলেকটোরাল ভোট) প্রায়ই রিপাবলিকানদের দখলে থাকে। এই রাজ্যটিতেও ৪৮.৪ শতাংশে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে হ্যারিস ৪৭.১ শতাংশ ভোটারদের পছন্দ হ্যারিস। যদিও ডেমোক্রেট প্রার্থী আশা করছেন অঙ্গরাজ্যটিতে পরিবর্তন আসবে।

 

মিশিগান 

২০১৬ সালে ট্রাম্প মিশিগান (১৫ ইলেকটোরাল ভোট) রাজ্যটি ডেমোক্রেটদের কাছ থেকে ছিনিয়ে নেন। তবে ২০২০ সালে বাইডেন তা পুনরুদ্ধার করেন। এ রাজ্যটিতে জরিপে ৪৭.৬ শতাংশে এগিয়ে আছেন কমলা। আবার স্বল্প ব্যবধান ৪৭.৩ শতাংশ ভোটার ট্রাম্পকে পছন্দ করছে।

 

অ্যারিজোনা 

মেক্সিকো সীমান্ত সংলগ্ন অ্যারিজোনা (১১ ইলেকটোরাল ভোট) রাজ্যটিতে অভিবাসন নীতি বড় ইস্যু। এ নীতিতে কড়া অবস্থানের কারণে ৪৮.৭ শতাংশ ভোটারের ট্রাম্পকে পছন্দ। অন্যদিকে রাজ্যটির ৪৬.৮ শতাংশ ভোটার কমলাকে সমর্থন জানাচ্ছে।

 

উইসকনসিন 

উইসকনসিন (১০ ইলেকটোরাল ভোট)  আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। এবারের নির্বাচনে রাজ্যটিতে ৪৭.৯ শতাংশ ভোটার কমলাকে সমর্থন জানাচ্ছে। অন্যদিকে ট্রাম্পের সমর্থন কমে এ রাজ্যে তাকে সমর্থন দিচ্ছে ৪৭.৮ শতাংশ ভোটার।

 

নেভাডা 

নেভাডাতে (৬ ইলেকটোরাল ভোট) ডেমোক্রেটদের শক্ত অবস্থান রয়েছে। ট্রাম্প এই রাজ্যে হোস্পিটালিটি শিল্পের কাজে যুক্ত হিস্পানিক ভোটারদের সমর্থনে লাভবান হতে পারেন। ফলে এবারের নির্বাচনে রাজ্যটি থেকে ট্রাম্পের সমর্থনে আছেন ৪৭.৫ শতাংশ ভোটার। অন্যদিকে কমলার সমর্থনে আছেন ৪৭.৩ শতাংশ ভোটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১০

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১১

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১২

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৩

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৪

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৫

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৭

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৮

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৯

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

২০