৫ অক্টোবর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে ‘যুদ্ধাপরাধ ও গণহত্যায়’ দায়ী ভাবেন বহু ইহুদি

যুক্তরাষ্ট্রের অনেক ইহুদি ইসরায়েলের গাজা যুদ্ধ পরিচালনার পদ্ধতিকে সমর্থন করেন না। ওয়াশিংটন পোস্টের এক জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ মার্কিন ইহুদি মনে করেন ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে এবং প্রতি ১০ জনের প্রায় চারজন মনে করেন এটি গণহত্যার শামিল।

 

 

জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে বর্তমান ইসরায়েলি সরকারের প্রতি তীব্র অসন্তোষ লক্ষ করা গেছে। ৬৮ শতাংশ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নেতিবাচক মূল্যায়ন দিয়েছেন, যার মধ্যে ৪৮ শতাংশ তার নেতৃত্বকে ‘অত্যন্ত দুর্বল’ বলে আখ্যা দিয়েছেন। এটি পাঁচ বছর আগে পিউ রিসার্চ সেন্টারের এক জরিপের তুলনায় ২০ শতাংশ বেশি। তবে ইহুদিরা যুদ্ধের জন্য মূলত হামাসকেই দায়ী করছেন। ৯৪ শতাংশ একমত হয়েছেন, হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে।

 

 

জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক (৪৬ শতাংশ) ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন করেছেন, আর ৪৮ শতাংশ বিরোধিতা করেছেন—অর্থাৎ মতভেদ প্রায় সমান। তবু মার্কিন ইহুদিরা সাধারণ মার্কিনদের তুলনায় ইসরায়েলকে বেশি সমর্থন করছেন। উদাহরণস্বরূপ, এ বছরের জুলাই মাসে গ্যালাপ জরিপে দেখা গেছে, সাধারণ মার্কিনদের মধ্যে মাত্র ৩২ শতাংশ ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন করেছিলেন।

 

 

প্রথমদিকে হামাসের নৃশংস হামলার প্রতিক্রিয়ায় সামরিক পদক্ষেপ নেওয়াকে অনেকেই সমর্থন করেছিলেন। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে অগ্রগতির অভাব ও গাজার ভয়াবহ পরিস্থিতির কারণে অনেকে তাদের প্রাথমিক সমর্থন প্রত্যাহার করেছেন।

 

 

তবু জরিপে দেখা যায়, আমেরিকান ইহুদিরা ইসরায়েলের সঙ্গে তাদের শক্তিশালী মানসিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বন্ধন বজায় রেখেছেন। প্রায় ৭৬ শতাংশ বলেছেন, ইসরায়েলের অস্তিত্ব ইহুদিদের ভবিষ্যতের জন্য অপরিহার্য। আর ৫৮ শতাংশ মনে করেন, তাদের সঙ্গে ইসরায়েলিদের ‘অনেক মিল’ রয়েছে।

 

সূত্র : জেরুজালেম পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

১০

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় 

১১

শান্তিচুক্তি নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের উত্তর দিয়েছে তেহরান

১২

মিশিগানে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

১৩

চাইল্ড সাপোর্ট বকেয়া, হাজারো অভিভাবকের পাসপোর্ট বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র: এপি

১৪

হান্টাভাইরাস নিয়ে সতর্কতা, কতটা ভয় আছে মহামারির

১৫

জাতিসংঘ ফোরামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৬

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

১৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

১৮

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

১৯

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

২০