১৬ জুন ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান-ইসরায়েল যুদ্ধ : রাশিয়ার মধ্যস্থতা নিয়ে ট্রাম্পের প্রস্তাব নাকচ করলো ইইউ

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে রাশিয়ার সম্ভাব্য মধ্যস্থতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক দেখা দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংঘাতে মধ্যস্থতা করতে পারেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলছে, মধ্যস্থতাকারী হিসেবে রাশিয়ার ‘বিশ্বাসযোগ্যতা’ নিয়ে সন্দেহ রয়েছে।

 

১৬ জুন (সোমবার) আজ জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইইউ মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেছেন, সম্প্রতি রাশিয়া ও ইরানের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি হয়েছে, যা পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষাসহ একাধিক ক্ষেত্রে গভীর সহযোগিতা নির্দেশ করে। ফলে রাশিয়া নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে পারে না। এর আগে রোববার (১৫ জুন) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি পুতিনকে এই সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে দেখতে রাজি আছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (পুতিন) প্রস্তুত। তিনি আমাকে এ বিষয়ে ফোন করেছিলেন। আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে।’

 

 

এদিকে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ফোনালাপে আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে বলা হয়, এরদোয়ান ও পুতিন একমত হয়েছেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের অবসান হওয়া উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব কূটনীতিক তৎপরতা শুরু করা দরকার। পৃথকভাবে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, ক্রেমলিন বলেছে, ইরানে ইসরায়েলের ‘জোরপূর্বক হামলার’ নিন্দা জানিয়েছেন পুতিন ও এরদোয়ান। একই সঙ্গে উভয়পক্ষ ইরান-ইসরায়েল সংঘাতের চলমান বৃদ্ধি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন।ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়েছে, নেতারা অবিলম্বে সংঘাত বন্ধ করে ইরানি পারমাণবিক কর্মসূচিসহ বিতর্কিত বিষয়গুলির সম্পূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে নিষ্পত্তির পক্ষে কথা বলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১০

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১১

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১২

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৩

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৪

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১৫

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৬

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১৭

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৮

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৯

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০