বাংলা সংবাদ ডেস্ক
৫ এপ্রিল ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে হামলায় পিছু হটে আলোচনার প্রস্তাব ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে বোমা হামলার হুমকি দিয়েও শেষ পর্যন্ত পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক চুক্তি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার তিনি তেহরানকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন।

 

ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে ইরানের দৃঢ় প্রতিক্রিয়া ও পাল্টা হুমকি। বৃহস্পতিবার (৩ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান আগে মধ্যস্থতাকারীর মাধ্যমে কথা বলতো, এখন তারা সরাসরি আলোচনায় আগ্রহ দেখাচ্ছে বলে মনে হচ্ছে। আমি বিশ্বাস করি সরাসরি সংলাপই সবচেয়ে কার্যকর। এর আগে গত মাসে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন ট্রাম্প। তবে তেহরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপরই প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান যদি নতুন চুক্তিতে না আসে, তাহলে বোমা হামলা চালানো হবে।

 

ইরান এই হুমকিকে গুরুত্ব না দিয়ে পাল্টা সুরে জানায়, তারা আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, মার্কিন হুমকির কাছে ইরান কখনো মাথা নত করবে না। হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। একইসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তেহরান সরাসরি আলোচনায় নয়, কূটনৈতিক বার্তা বিনিময়ের মাধ্যমে সমস্যার সমাধান চায়।

 

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিটি ট্রাম্প ২০১৮ সালে একপাক্ষিকভাবে বাতিল করেন। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমেই জটিল ও উত্তপ্ত হয়ে উঠেছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে ইরানের ওপর চাপ বাড়াতে নতুন চুক্তির প্রস্তাব দিয়ে আসছেন। তবে এবার তার অবস্থান কিছুটা নমনীয় হয়ে পড়েছে বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। বিশ্ব কূটনীতির চোখ এখন ওয়াশিংটন-তেহরানের সম্ভাব্য নতুন সংলাপের দিকে।

 

সূত্র : এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০