খেলাধুলা ডেস্ক
২১ অগাস্ট ২০২৪, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউএস ওপেনে খেলবেন না নাদাল

দীর্ঘ সময় ধরে চোটের সঙ্গে লড়াই করে খেলতে হচ্ছে রাফায়েল নাদালকে। কালেভদ্রে দুয়েকটি টুর্নামেন্টে খেলেই আবার লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছিলেন এই স্প্যানিয়ার্ড। কিন্তু এই টুর্নামেন্টে অংশ নিয়েই জানিয়ে দিলেন, সামনের ইউএস ওপেনে তাকে দেখা যাবে না।

 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) নাদাল বলেছেন, ‘আমার মনে হয় না ইউএস ওপেনে এবার শতভাগ দিতে পারবো। আপনাদের সবাইকে জানাতে চাই, এই বছরে অনুষ্ঠেয় ইউএস ওপেনে অংশ নিচ্ছি না। যেখানে আমার বিস্ময়কর সব স্মৃতি। আমি নিঃসন্দেহে আর্থার অ্যাশের ওই রোমাঞ্চকর আর বিশেষ রাতগুলো মিস করবো।’

 

প্যারিস অলিম্পিকে টেনিসের দুটি ইভেন্টে অংশ নিলেও সাফল্য পাননি নাদাল। একক ইভেন্টে নোভাক জোকোভিচের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। আর দ্বৈত ইভেন্টে দুর্দান্ত ছন্দে থাকা কার্লোস আলকারেজকে নিয়েও বাদ পড়েছেন কোয়ার্টার ফাইনাল থেকে। সবমিলিয়ে সময়টা পক্ষে নেই ২২ গ্র্যান্ড স্লামজয়ী নাদালের। ক্যারিয়ারে সায়াহ্নে দাঁড়িয়ে আর কতদিন খেলা চালিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, আগামী ২৬ আগস্ট শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ইউএস ওপেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০