বাংলা সংবাদ ডেস্ক
৪ অগাস্ট ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমিরাতে ৬৬ কোটির লটারি জিতলেন বাংলাদেশি, রেঞ্জ রোভার পেলেন আরেকজন

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে একসঙ্গে দুই বাংলাদেশির ভাগ্য খুলে গেছে। এই ড্রতে সবুজ মিয়া নামের এক বাংলাদেশি প্রবাসী জিতে নিয়েছেন ২ কোটি দিরহাম, যার বর্তমান বিনিময় হার অনুযায়ী মূল্য প্রায় ৬৬ কোটি টাকা।

 

পুরস্কার জিতেছেন পারভেজ হোসেন আনোয়ার নামে আরেক বাংলাদেশিও। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি সম্পূর্ণ নতুন রেঞ্জ রোভার ভেলার গাড়ি। আনোয়ার ২০০৯ সাল থেকে আমিরাতের শারজায় বসবাস করছেন। দুবাইয়ের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিগ টিকিট র‌্যাফেলের ২৭৭তম সিরিজের ফলাফল ঘোষণা করা হয় গত রোববার। বিজয়ী নির্বাচিত হন ১৯৪৫৬০ নম্বর টিকিটধারী ব্যক্তি, যিনি পেয়েছেন সর্বোচ্চ পুরস্কার- দুই কোটি দিরহাম। এ ছাড়াও ওই ড্রতে আরও কয়েকজন বিজয়ী পেয়েছেন নগদ সান্ত্বনা পুরস্কার। তাদের প্রত্যেকেই পান ৫০ হাজার দিরহাম। পাশাপাশি চারজন প্রতিযোগী সর্বোচ্চ দেড় লাখ দিরহাম পর্যন্ত নগদ পুরস্কার লাভ করেন।

 

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের লটারি জেতার ঘটনা নতুন নয়। এর আগে চলতি বছরের জুলাই মাসে মোহাম্মদ নাসের বেলাল নামে এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান ‘বিগ টিকিট’ ড্রতে জিতে নেন ২.৫ কোটি দিরহাম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগস্ট মাসের জন্য একটি নতুন গ্র্যান্ড প্রমোশনের ঘোষণা এসেছে। এই প্রমোশনে অংশগ্রহণকারীদের মধ্যে আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লাইভ ড্রতে একজন ভাগ্যবান পাবেন ১৫ কোটি দিরহাম পুরস্কার। এ ছাড়াও সেদিন ছয়জন বিজয়ী প্রত্যেকে পাবেন এক লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার। বিগ টিকিট কর্তৃপক্ষ জানায়, ১ থেকে ২৫ আগস্টের মধ্যে যারা একবারে দুটি বা ততোধিক নগদ টিকিট কিনবেন, তারা ৩ সেপ্টেম্বরের লাইভ ড্রতে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। লাইভ ড্রতে সরাসরি উপস্থিত হতে পারলে প্রতিযোগীরা অতিরিক্ত ৫০ হাজার থেকে দেড় লাখ দিরহাম পর্যন্ত জেতার সুযোগ থাকবে।

 

এই ড্রতে অংশ নেওয়ার সুযোগ পাওয়া চারজন প্রতিযোগীর নাম ১ সেপ্টেম্বর বিগ টিকিটের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া আগস্ট প্রমোশনে বিজয়ীদের জন্য থাকছে একটি বিএমডব্লিউ M440i গাড়ি জেতার সুযোগ। সেই গাড়ির বিজয়ী ঘোষিত হবেন ৩ সেপ্টেম্বর। অন্যদিকে, আগামী ৩ অক্টোবর আরও একজন বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে একটি নতুন রেঞ্জ রোভার ভেলার। উল্লেখ্য, ‘বিগ টিকিট’ হলো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আয়োজিত একটি জনপ্রিয় লটারি প্রতিযোগিতা। ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা শুরু করা এই লটারি প্রতি মাসেই অনুষ্ঠিত হয় এবং এটি বর্তমানে অঞ্চলটির দীর্ঘতম এবং বৃহত্তম চলমান র‍্যাফেল ড্র হিসেবে স্বীকৃত। ‘বিগ টিকিট’ লটারির মাধ্যমে অংশগ্রহণকারীরা বিপুল অঙ্কের নগদ অর্থ এবং বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ পান। প্রতি মাসে এখানে ‘গ্যারান্টেড ক্যাশ ড্র’ এবং প্রতি দুই মাস পরপর ‘ড্রিম কার ড্র’ আয়োজন করা হয়ে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০