১১ অক্টোবর ২০২৫, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর সেন্ট্রাল কমিটির কাউন্সিল সম্পন্ন সভাপতি- মাওলানা মুহাম্মদ আব্দুন নূর, সাধারণ সম্পাদক- মাওলানা শাব্বির আহমদ

আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর ২০২৫–২০২৮ সেশনের সেন্ট্রাল কমিটির কাউন্সিল অধিবেশন গত ৫ অক্টোবর ২০২৫, রবিবার নিউইয়র্কের ফুলতলী ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিল অধিবেশনের প্রধান নির্বাচন কমিশনার আল্লামা মঈন উদ্দিন-এর সার্বিক তত্ত্বাবধানে এবং স্থায়ী কমিটির সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুন নূর-এর পরিচালনায় অধিবেশনটি সম্পন্ন হয়।

 

 

অনুষ্ঠানের সূচনা হয় হাফিজ নজম উদ্দীন আহমদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ভার্চুয়ালি যুক্ত হয়ে কাউন্সিল অধিবেশন সুন্দরভাবে সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন এবং ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

 

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা আবু নসর মোহাম্মদ কুতবুজ্জামান ও মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।

 

 

কাউন্সিল অধিবেশনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আগত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মাওলানা মুহাম্মদ আব্দুন নূর-কে সভাপতি, মাওলানা শাব্বির আহমদ-কে সাধারণ সম্পাদক এবং হাফিজ মাওলানা কাওছার আহমদ-কে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট নতুন সেন্ট্রাল কমিটি গঠন করা হয়।

 

 

নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি মাওলানা আবু আব্দিল্লাহ মোহাম্মদ আইনুল হুদা, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, আলহাজ্ব সাদাত খান; যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস; সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহান উদ্দিন চৌধুরী; কোষাধ্যক্ষ আলহাজ্ব মোতাহির হুসাইন; প্রচার সম্পাদক মালিক শেখ; সহ-প্রচার সম্পাদক মাওলানা আবু জাফর মুহাম্মদ সালেহ; যুব-বিষয়ক সম্পাদক হাফিজ নজম উদ্দিন; আইন বিষয়ক সম্পাদক সৈয়দ মুহিতুর রহমান সোহেল; প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন খান; শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কবির আহমদ; সমাজকল্যাণ সম্পাদক হাফিজ জামশেদ হুসাইন এবং অফিস সম্পাদক মাওলানা মুহিবুর রহমান।

 

 

নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা সুন্নতুর রহমান, ক্বারী মাহতাব উদ্দিন চৌধুরী, হাফিজ মঈনউদ্দিন এবং হাফিজ পারভেজ সিদ্দিক।

 

 

অধিবেশনে বক্তারা বলেন, ইসলামী শিক্ষা ও আদর্শ প্রচারে আনজুমানে আল ইসলাহ ইউএসএ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং তরুণ প্রজন্মকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

 

অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নাগরিক স্বামী বা স্ত্রীর মৃত্যুর পর গ্রিন কার্ড পেতে ৬ শর্ত

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি আরোপের প্রস্তাব

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মিশিগানে ছাদিছ ২০২৬ শিক্ষার্থীদের সার্টিফিকেট, পাগড়ি ও বোরকা প্রদান সম্পন্ন

বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি ডিনার-২০২৬ অনুষ্ঠিত

নিউইয়র্কে মুনার পার্কচেস্টার চাপ্টারের মনোমুগ্ধকর পারিবারিক মিলনমেলা

জাতিসংঘে ভাষণ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের নিউইয়র্ক সফর আটকে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’

নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি করে বাংলাদেশিকে হত্যা, আরেকজন আহত

জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

১০

ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

১১

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

১২

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

১৩

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

১৪

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৫

১৫

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

১৬

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

১৭

যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলার করার পথে নতুন বিল

১৮

উৎসবমুখর আয়োজনে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নতুন নেতৃত্বের অভিষেক

১৯

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

২০