১ জুলাই ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আটলান্টিক সিটি হাই স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। এতে চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীরাও উল্লেখযোগ্য সংখ্যায় অংশ নেন।

 

গত ২৩ জুন ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াক হলে এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়। দুপুর থেকেই গাউন পরা শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের নিয়ে সমবেত হন মিলনায়তনে। চার বছরের সাধনার শেষে অর্জনের আনন্দ তাদের চোখেমুখে ফুটে উঠেছিল। অনুষ্ঠান শুরু হলে মেধাবী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা মাত্রই করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। পূর্বসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের সফলতার ধারাবাহিকতা বজায় রেখে এবছরও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীরা। মেধা তালিকার সেরা দশে স্থান পেয়েছে ফাইজা, ইশতিয়াক, তানজিয়া, ইশরাক, তাসনূভা, আমেরা ও নাদেরা এমন একাধিক শিক্ষার্থী।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডোনাল্ড হ্যারিস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড. লা কোয়েটা স্মল, স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী এবং সিটি কাউন্সিলের অন্যান্য সদস্যরা। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীরা শোভাযাত্রা সহকারে নিজ নিজ আসনে বসে এবং পর্যায়ক্রমে মঞ্চে উঠে ডিপ্লোমার রেপ্লিকা গ্রহণ করে।

 

শিক্ষার্থীদের এই সাফল্যে শুধু অভিভাবকই নয়, পুরো বাংলাদেশি কমিউনিটিতে বইছে আনন্দের জোয়ার। তাদের করতালি ও উল্লাসধ্বনি মিলিয়ে রঙিন হয়ে ওঠে গ্র্যাজুয়েশনের প্রতিটি মুহূর্ত।
অভিভাকরা বলেন, বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের এই উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করেছে, অধ্যবসায় ও চেষ্টা থাকলে বিশ্বের যেকোনো প্রান্তে তারা নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দিতে সক্ষম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

প্রবাসে বাংলা সংস্কৃতির রঙে রাঙা ইউএসবি ২৪ নিউজ বৈশাখী উৎসব

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১০

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১১

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৩

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৪

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৫

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৬

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

১৭

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

১৮

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হলো, কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদারের

১৯

দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে আটক যুবককে ঘরবাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নিল স্বজনরা

২০