১৭ ডিসেম্বর ২০২৩, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাডার অবৈধ অভিবাসীদের কপাল খুলতে যাচ্ছে

কানাডার অবৈধ অভিবাসীদের কপাল খুলতে যাচ্ছে। দেশটির অভিবাসনমন্ত্রী মার্ক মিলার এক সাক্ষাৎকারে তাদেরকে নাগরিকত্ব দেয়ার বিষয়ে মতামত জানিয়েছেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের সঙ্গে দেয়া সাক্ষাৎকারে অভিবাসনমন্ত্রী বলেছেন, ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছর যে ৫ লাখ অভিবাসীকে আনার পরিকল্পনা কানাডা করছে; সেটির অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেয়া হবে।

তবে এক্ষেত্রে শর্ত থাকবে। মূলত যারা অস্থায়ী কাজ ও স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় এসেছেন; কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নিজ দেশে ফিরে যাননি তারা নাগরিকত্ব পেতে পারেন।

অভিবাসনমন্ত্রী জানিয়েছেন, সব অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে দেয়া হবে না। যারা সাম্প্রতিক সময়ে কানাডায় গেছেন তারাও নাগরিকত্বের আবেদনের সুযোগ পাবেন না।

অভিবাসন কানাডার অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। অধিকহারে অভিবাসী আসায় সাম্প্রতিক সময়ে দেশটির জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। সংবাদমাধ্যমটিকে কানাডার মন্ত্রী আরও জানিয়েছেন, বর্তমানে কানাডায় ৩ থেকে ৬ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন। এসব অভিবাসী নির্বাসনের ঝুঁকিতে রয়েছেন।

আগামী বসন্তে মন্ত্রীসভায় এ ব্যাপারে একটি প্রস্তাব উত্থাপন করবেন বলে জানিয়েছেন অভিবাসনমন্ত্রী মার্ক মিলার। আগামী দুই বছর পর্যন্ত বার্ষিক প্রায় ৫ লাখ অভিবাসীকে কানাডায় আসার সুযোগ দেবে কানাডা। এরপর এই সংখ্যা বৃদ্ধি করা হবে। কানাডা এ বছর ৪ লাখ ৬৫ হাজার অভিবাসীকে আনার পরিকল্পনা করছে। ২০২৪ সালে এ সংখ্যা হবে ৪ লাখ ৮৫ হাজার। আর ২০২৫ সালে নতুন অভিবাসীর সংখ্যা ৫ লাখ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০