বাংলা সংবাদ ডেস্ক
১৪ অগাস্ট ২০২৪, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে মনোনয়ন নিশ্চিত করতে সক্ষম হলেন ইলহান ওমর

প্রাথমিক পর্যায়ে পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত ডেমোক্র্যাটিক দল থেকে মনোনয়ন নিশ্চিত করতে সক্ষম হয়েছেন সোমালি-আমেরিকান রাজনীতিবিদ ইলহান ওমর।

 

ইলহান ওমর মিনেসোটা অঙ্গরাজ্যের ফিফথ ডিসট্রিক্ট আসন থেকে চতুর্থবারের মতো দলের প্রার্থী ভোটের লড়াইয়ে নামবেন। এই আসনে তাঁর মনোনয়ন পেতে বিপরীতে ছিলেন মিনিয়াপোলিস সিটি কাউন্সিলের সাবেক সদস্য ডন স্যামুয়েলস। তাঁকে পেছনে ফেলে তিনি দলীয় মনোনয়ন অর্জন করতে সক্ষম হন।

 

প্রাথমিক পর্যায়ে পিছিয়ে থাকার পরও ইলহান ওমরের দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে নির্বাচনের জন্য তাঁর বড় অঙ্কের তহবিল সংগ্রহ করতে পারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি ২০২২ সালের পর প্রায় ৬৮ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছেন। মার্কিন কংগ্রেস সদস্যরা সাধারণত পুনর্নির্বাচন প্রচারণায় এর অর্ধেক অর্থ সংগ্রহ করতে পারেন। স্যামুয়েলস মাত্র ১৪ লাখ মার্কিন ডলার সংগ্রহ করতে পেরেছিলেন।

 

মিনেসোটার একটি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রায়ান ডাউকিন্স বলেছেন, ‘গতবার (২০২২ সাল) নির্বাচনের সময় যেহেতু তাঁকে বেশ কঠিন অবস্থার মধ্যে পড়তে হয়েছিল, এবার তিনি আটঘাট বেঁধে নেমেছিলেন। বিশেষ করে মাঠের লড়াইয়ে এবং তার তহবিল সংগ্রহের দারুণ সংখ্যা স্যামুয়েলসকে অনেকটা পেছনে ফেলে দিয়েছে। আগামী ৫ নভেম্বরের নির্বাচনে ইলহান সহজেই জিতবেন বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

২

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৩

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৪

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৫

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৬

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৭

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৮

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

৯

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১০

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১১

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১২

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৩

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৪

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৫

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৬

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৭

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৮

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১৯

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২০