২৪ জানুয়ারী ২০২৩, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ হাজার ২০২ কোটি টাকার মালিক যে কুকুর

বিশ্বের সবচেয়ে ধনী পোষাপ্রাণীর তালিকায় প্রথম স্থান অধিকার করেছে গুন্টার এইট নামের একটি জার্মান শেফার্ড কুকুর। ইতালিয়ান মিডিয়া কোম্পানি গুন্টার করপোরেশনের মালিকানায় থাকা এই কুকুরটির মোট সম্পদের পরিমাণ ৫০০ মিলিয়ন ডলার! সম্প্রতি ইনস্টাগ্রাম খতিয়ে একটি তালিকা তৈরি করেছে ফোর্বস স্টাইল লিস্ট। সেখানে আছে বিশ্বের অন্যতম ধনী পোষ্যের তালিকা।

 

ধনী এই কুকুরের সম্পদের পরিমাণ জেনে হতবাক হয়েছেন অনেকেই। বর্তমানে ৫০০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ২০২ কোটি ৬৬ লাখ টাকা মূল্যের একটি ট্রাস্টের মালিক গানথার সিক্স নামের কুকুরটি। এই বিপুল পরিমাণ সম্পদ কিন্তু গানথার পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। গানথার তার মালিকের বাবার কাছ থেকে পেয়েছেন এই সম্পদ।

 

প্রাইভেট জেট থেকে শুরু করে বাংলো বাড়ি সবই আছে তার। কিছুদিন আগে তার একটি বাংলো বিক্রি করতে গিয়েই সবার নজরে আসে সবার। বাংলোটির আগের মালিক ছিলেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনা। তিনি ২০০০ সালে গানথার ট্রাস্টের কাছে বাংলোটি বিক্রি করেছিলেন ৭.৫ মিলিয়ন ডলারে।

 

বিস্কাইন উপসাগরের তীরে বাংলোটি নির্মাণ করা হয় ১৯২৮ সালে। এর সামনের দিকে রয়েছে নীল সমুদ্র। ২০ বছর পর ৯ রুমের এই বিলাসবহুল বাংলোটির প্রাথমিক মূল্য নির্ধারণ হয়েছে ৩১.৭৫ মিলিয়ন ডলার।

 

গানথার ট্রাস্টি বোর্ডের একজন অন্যতম সদস্য। এই ট্রাস্টের কোনো সম্পত্তি কখন বিক্রি করা হবে, কখন কী কেনা হবে এ ব্যাপারে ট্রাস্টি বোর্ডের সবার মতামত সমান গুরুত্বপূর্ণ। ট্রাস্টের বোর্ড মেম্বারদের সঙ্গে গুরুত্বপূর্ণ সব মিটিংয়ে যোগ দেয় গানথার। নিজের প্রাইভেট জেটে করে বিভিন্ন দেশে যাতায়াত করে।

 

তার খাবার তৈরি করার জন্য আলাদা শেফও নিয়োগ করা আছে। তার খাবারের তালিকায় থাকে মাংস এবং বিশ্বের অন্যতম দামি খাবারের ক্যাভিয়া।সেই খাবারই প্রতিবেলায় থাকে গানথারের ম্যেনুতে।

 

এছাড়াও অন্যান্য কুকুরের মতোই গানথার বাগানে খেলাধুলা করে সময় কাটায়। তবে নিজের বিশাল বাংলোর বাগানে বল দিয়ে খেখাধুলা করে সে। পাশে থাকেন কয়েকজন পরিচারিকা। যারা গানথারের জন্য বিশেষ পানীয় নিয়ে অপেক্ষা করেন। খেলা শেষে ক্লান্ত গানথার পান করবে সেই পানীয়।

 

 

সূত্র: অল অ্যাবাউট ক্যাটস, বস হান্টিং

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১০

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১১

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১২

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৩

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

১৪

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

১৫

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

১৬

বিশ্ববাজারে তেলের দামে উর্ধ্বগতি, ব্যারেলপ্রতি দাম ১০০ ডলার ছাড়াল

১৭

দুবাইয়ে বোমা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন, গ্রামে শোকের মাতম

১৮

ইতিহাসের প্রান্তরে অমলিন পদচিহ্ন: জর্জ ওয়াশিংটন

১৯

বাংলাদেশে এ বছর ফিতরা কত?

২০