১ জুন ২০২৪, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হজ করতে সৌদি পৌঁছালেন ৫৩ হাজার বাংলাদেশি

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজার ১৮০ জন বাংলাদেশি। মোট ১৩৬টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। গতকাল শনিবার (১ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনের তথ্য মতে, সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৪৩৩ জন।

 

এদিকে, সৌদি আরবে মক্কা ও মদিনায় এখন পর্যন্ত ৮ বাংলাদেশি পুরুষ হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ছয়জন মক্কায় এবং দুজন মদিনায় মারা যান। সর্বশেষ গত ২৭ মে জামাল উদ্দীন নামে একজন মারা যান। তাঁর বাড়ি কক্সবাজার জেলার মহেশখালীতে।

 

চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

 

গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিলবাইডেন

প্রবীণদের একাকিত্ব ভাঙছে কমিউনিটি উদ্যোগ ডেট্রয়েটের ব্রাইটমোর পাড়ায় নতুন করে গড়ে উঠছে সামাজিক সংযোগ

কাকতাড়ুয়া: খড় কাপড়ে মোড়া এক নীরব পাহারাদার

আইভিএম গবেষণায় বাংলাদেশি চিকিৎসকের সাফল্য

জুড়ীতে হলুদ তরমুজ চাষে অভাবনীয় সাফল্য তরুণদের কৃষিতে অনুপ্রেরণা যোগাচ্ছেন উদ্যোক্তা খোর্শেদ আলম

মার্কিন সেনাবাহিনীর জন্য ড্রোনে অ্যামাজন–পেন্টাগন চুক্তি

ক্রিপ্টো লেনদেনে ড্রোন সংগ্রহ রাশিয়া-ইরানপন্থীদের

ইরান ইস্যুতে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে

মিশিগানে বাংলা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

ইরানে স্থল অভিযানে ‘মরণফাঁদের’ শঙ্কা মার্কিন বাহিনীর

১০

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের নতুন নেতৃত্বের শপথ

১১

মিশিগানে বাসন্তী পূজা উদযাপন, ভক্তি ও সম্প্রীতির মিলনমেলা

১২

‘ভয়ংকর’ আখ্যা পাওয়া ১০ বাংলাদেশির পরিচয় জানাল যুক্তরাষ্ট্র

১৩

রাজপথে পথকলি শিশুদের নিয়ে সৌখিন মার্কিন নাগরিক টিপু’র ছবি যেন এখন টক অব দ্য মিশিগান

১৪

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম

১৫

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

১৬

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

১৭

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় অনিয়ম-জালিয়াতির অভিযোগ

১৮

ইরান সংঘাতের শেষ কবে, জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

১৯

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

২০