জবাবে খামেনি বলেন, ‘এই পরোক্ষ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যেন অর্থহীন কথা বলা থেকে বিরত থাকেন।’ এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান আলোচক আব্বাস আরাঘচি বলেন, ‘চুক্তি হোক বা না হোক, ইরানে সমৃদ্ধকরণ চলতেই থাকবে।’ তিনি আরো বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র সত্যিই নিশ্চিত করতে চায়, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না, তাহলে একটি চুক্তি সম্ভব। আমরা একটি কার্যকর সমাধানের জন্য প্রস্তুত।
এদিকে জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার ‘সর্বোচ্চ চাপ’ নীতি ফিরিয়ে এনেছেন। যদিও তিনি পারমাণবিক কূটনীতিকে সমর্থন করছেন, তবু তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপও হতে পারে।
তবে ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’ ও ‘অযৌক্তিক’ বলে সমালোচনা করেছেন। তারা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনা চালাচ্ছে, আরেক দিকে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে, যেমন তেল শিল্প ও পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে।
আরাঘচি মঙ্গলবার বলেন, ‘যুক্তরাষ্ট্রের অবস্থান যুক্তি ও বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ কারণেই আলোচনার অগ্রগতি ব্যাহত হচ্ছে। ফলে পরবর্তী দফা বৈঠকের তারিখ এখনো নির্ধারিত হয়নি এবং বিষয়টি পর্যালোচনার পর্যায়ে আছে।’
অন্যদিকে ইরান শুক্রবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে সমান্তরাল আলোচনা করে, যারা সবাই ২০১৫ সালের চুক্তির পক্ষভুক্ত। তারা ইরানের অননুগত্যের কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়টি বিবেচনা করছে। এই নিষেধাজ্ঞা পুনর্বহালের সময়সীমা অক্টোবরেই শেষ হবে। আরাঘচি বলেন, ইউরোপের সঙ্গে ‘নতুন অধ্যায়’ শুরু করতে ইরান প্রস্তুত এবং ইউরোপকে আলোচনায় গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন