বাংলা সংবাদ ডেস্ক
১৭ অগাস্ট ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূজা, কীর্তন ও শোভাযাত্রায় মিশিগানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিপুল সংখ্যক মানুষের অংশ গ্রহণে গতকাল ১৬ আগষ্ট মিশিগানের হ্যামট্রামিক শহরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্টিত হয়। শোভাযাত্রাটির আয়োজন করে ডেট্রয়েট দুর্গা টেম্পল।

 

 

হ্যামট্রামিক হাই স্কুলের পার্কিং লট থেকে বিকেল  সাড়ে চারটায় শোভাযাত্রা শুরু হয়, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে একই স্থানে এসে শেষ হয়।  মিশিগানের বিভিন্ন শহর ডেট্রয়েট, হ্যামট্রামিক, ট্রয়, স্টার্লিং হাইটস, মেডিসন হাইটস, সিলভী টাউনশিপ, রয়েল অকসহ বিভিন্ন স্থান থেকে বিকেল থেকেই অনুষ্ঠানস্থলে লোকজন সমবেত হন। দুর্গা মন্দিরের পুরোহিত আশীষ চক্রবর্তী বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়া কর্মকান্ডসহ বিশেষ পূজা, অর্চনা করেন।

 

 

পূজার পর শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় ভক্তবৃন্দরা ঢাক ঢোল, কাশর, শঙ্খ, করতাল বাজিয়ে নেচে গেয়ে কীর্তন পরিবেশন করে হ্যামট্রামিক হাই স্কুলের পার্কিং লটে এসে শেষ হয়। শোভাযাত্রাটি শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, এ সময় রাস্তার দুপাশ থেকে হাত নাড়িয়ে স্বাগত জানান অনেক মানুষ। কেউ কেউ গাড়ির হর্ন বাজিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদেরে উৎসাহিত করেন। ভক্তবৃন্দরা শ্রীকৃষ্ণের বিভিন্ন বর্ণের প্লেকার্ড, ফ্যাষ্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। ‌উল্লেখযোগ্য সংখ্যক শিশু কিশোররাও এ শোভাযাত্রায় অংশ গ্রহণ করে, তারা রং-বেরংয়ের জামা কাপড় পরে শোভাযাত্রায় শামিল হয়।  শোভাযাত্রায় বিপুল সংখ্যক নারীরা অংশ গ্রহণ করেন। শোভাযাত্রা চলাকালীন সময় শহরের যান চলাচল নিয়ন্ত্রণ করেন হ্যামট্রাম্যাক পুলিশ। শোভাযাত্রাটি যখন শহরের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকা অতিক্রম করে তখন ভক্তবৃন্দরা বিশেষ করে নারীরা ফুল দিয়ে পূজা ও ফল লুট দেন। শোভাযাত্রাটি হ্যামট্রামিক হাই স্কুলের পার্কিং লটে ফিরে আসার পর শিশু কিশোরদের অংশ গ্রহণে ‘শ্রীকৃষ্ণের দধিভান্ড ভঞ্জন’ নাটকটি পরিবেশিত হয়।

 

এদিকে হ্যামট্রামিক শহরে সদ্য নির্মিত রাধাকৃষ্ণ টেম্পলের উদ্যোগে বিকেল ৬টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক শোভাযাত্রা অনুষ্টিত হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে একই স্থানে এসে শেষ হয়। এতে মন্দিরের ভক্তবৃন্দরা অংশ গ্রহণ করেন। শোভাযাত্রায় ভক্তবৃন্দরা ঢাক-ঢোল, কাশর, শঙ্খ, করতাল বাজিয়ে নেচে গেয়ে কীর্তন পরিবেশন করেন। জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান ছিল এর মধ্যে পূজা, গীতাপাঠ, কীর্তন ও প্রসাদ বিতরণ।

 

 

এছাড়াও ওয়ারেন সিটির শিব মন্দিরে বিকেলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গনে এক শোভাযাত্রা অনুষ্টিত হয়। এতে নেচে গেয়ে কীর্তন করে মন্দিরের ভক্তরা এ দিবসটি উদযাপন করেন। এছাড়াও ছিল পূজা ও প্রসাদ বিতরণ।

 

 

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন এ জন্মাষ্টমী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান ইস্যুতে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে

মিশিগানে বাংলা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

ইরানে স্থল অভিযানে ‘মরণফাঁদের’ শঙ্কা মার্কিন বাহিনীর

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের নতুন নেতৃত্বের শপথ

মিশিগানে বাসন্তী পূজা উদযাপন, ভক্তি ও সম্প্রীতির মিলনমেলা

‘ভয়ংকর’ আখ্যা পাওয়া ১০ বাংলাদেশির পরিচয় জানাল যুক্তরাষ্ট্র

রাজপথে পথকলি শিশুদের নিয়ে সৌখিন মার্কিন নাগরিক টিপু’র ছবি যেন এখন টক অব দ্য মিশিগান

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

১০

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় অনিয়ম-জালিয়াতির অভিযোগ

১১

ইরান সংঘাতের শেষ কবে, জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

১২

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

১৩

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

১৪

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

১৫

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

১৬

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

১৭

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

১৮

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

১৯

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

২০