২২ অক্টোবর ২০২২, ২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিখ্যাত টাইম ম্যাগাজিন ও টাইম টেলিভিশনের মধ্যে আইনি লড়াই!

বিখ্যাত টাইম ম্যাগাজিন ও টাইম টেলিভিশনের মধ্যে আইনি লড়াই!
টাইম ম্যাগাজিন এবং টাইম টেলিভিশনের লোগো। ছবি: সংগৃহীত

বিখ্যাত টাইম ম্যাগাজিনের সঙ্গে  আইনি লড়াই শুরু হয়েছে নিউইয়র্কভিত্তিক জনপ্রিয় টাইম টেলিভিশনের

টাইম ম্যাগাজিন টাইম শব্দ ও লোগো তাদের সম্পত্তি এমন দাবি জানিয়ে টাইম টেলিভিশনকে লিগ্যাল নোটিশ প্রদান করায় এই লড়াইয়ের সূচনা হয়েছে।

টাইম ম্যাগাজিনের পক্ষে তাদের প্রধান আইন কর্মকর্তা ডানা রোজেন টাইম টেলিভিশন কর্তৃপক্ষকে গত ২০ অক্টোবর একটি আইনি নোটিশ পাঠান।

টাইম ম্যাগাজিনের দাবি- টাইম টেলিভিশন কর্তৃপক্ষ যেন অচিরেই ইন্টারনেট এবং অনলাইনভিত্তিক সকল প্রচার-প্রচারণা সরিয়ে ফেলে।

তাছাড়া টাইম-এর সাথে সম্পর্কিত সকল কার্যক্রম বন্ধ করে দেয়।

নোটিশে বলা হয়, টাইম ম্যাগাজিন ৯৮ বছরের পুরনো ঐতিহাসিক একটি প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী এর একশ’ মিলিয়নের বেশি পাঠক ও শ্রোতা রয়েছেন। এছাড়া তাদের লোগো যুক্তরাষ্ট্রের ট্রেডমার্ক আইনের অধীনে নিবন্ধিত।

তারা বলছে যে, টাইম ম্যাগাজিনের লাল লোগো এবং ম্যাগাজিনে লাল বর্ডার সারা দুনিয়াজোড়া পরিচিতি ও খ্যাতি রয়েছে। এমনকি বাংলাদেশেও ট্রেডমার্ক ও কপিরাইট আইনের অধীনে তাদের রেজিস্ট্রেশন আছে। যার নম্বর- ৫৮২২,৮৮৬৮ ও ৮৮৬৯।

শুরুতে টাইম ম্যাগাজিনের প্রধান আইন কর্মকর্তা টাইম কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, আমি বিশ্বাস করি- আপনি ভালোভাবেই জানেন, টাইম একটি শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী সংবাদ ব্র্যান্ড।

তার সাথে জড়িত এর আইকনিক মুদ্রণ ম্যাগাজিন এবং ডিজিটাল চ্যানেলগুলোতে গ্রাউন্ডব্রেকিং সাংবাদিকতার সাথে জড়িত।

এ বিষয়ে জানতে চাইলে নিউইয়র্কভিত্তিক টাইম টেলিভিশনের সিইও সাপ্তাহিক বাংলাপত্রিকা সম্পাদক আবু তাহের বাংলা সংবাদকে বলেন, টাইম ম্যাগাজিন ও টাইম টেলিভিশন সম্পূর্ণ ভিন্ন দুটি মিডিয়া। তাদের টেলিভিশনের লোগো কালার সবই টাইম ম্যাগাজিনের চেয়ে ভিন্ন ও সম্পূর্ণ আলাদা। টাইম টেলিভিশনের লাল, সাদা ও নীল রঙের লোগো। তিনি বলেন, বিষয়টি তার নিজেরও বোধগম্য হচ্ছে না। তবে এ বিষয়টি যেহেতু আইনি, তাই তাদের আইনজ্ঞ তা খতিয়ে দেখছেন।

এদিকে, বিখ্যাত টাইম ম্যাগাজিন কর্তৃক টাইম টেলিভিশনকে আইনি নোটিশ পাঠানোর ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১০

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১১

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১২

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৩

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৪

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১৫

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৬

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১৭

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৮

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৯

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০