রফিকুল হাসান চৌধুরী তুহিন
২৬ জানুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

স্মরণকালের ভারী তুষারপাত, ঝড় ও প্রচণ্ড হিমেল হাওয়ার চাদরে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিশিগানসহ প্রায় সিংহভাগ অঙ্গরাজ্য। বৈরী আবহাওয়ার কারণে দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একাধিক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রস্তুত রয়েছেন।

 

 

মিশিগান রাজ্যের বিভিন্ন এলাকায় সড়কগুলো ইতিমধ্যে ৮ থেকে ১০ ফুট তুষারে ঢেকে গেছে। ছোট-বড় যানবাহন এবং বাড়িঘরও তুষারে আচ্ছাদিত। ফলে গাড়ি চালিয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করাও সম্ভব হচ্ছে না। যে কোনো দুর্ঘটনার আশঙ্কায় প্রবাসী বাংলাদেশিসহ অনেক নাগরিক ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না; অনেক এলাকা কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছে।

শীতকালীন এই চরম আবহাওয়ার প্রভাবে ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমান চলাচলেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। কর্তৃপক্ষের তথ্যমতে, এ পর্যন্ত ১১ হাজার ৮৩৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ২ হাজার ১৭৫টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। আরও ৮ হাজার ৯০টি ফ্লাইট বাতিলের পথে রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭টি অঙ্গরাজ্যের প্রায় ১৯ কোটি মানুষ এই শীতকালীন আবহাওয়ার আওতায় পড়েছেন। আগের দিন শনিবার তাপমাত্রা ছিল মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং পরদিন রোববার ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। দেশজুড়ে ১ লাখ ৩২ হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে এবং অসুস্থ হয়ে অনেককে হাসপাতালে ছুটতে হচ্ছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি ১২টি অঙ্গরাজ্যের জন্য ফেডারেল জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন। ফলে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছেন। নাগরিকদের সতর্ক করে জানানো হয়েছে, আগামী আরও এক সপ্তাহ এমন অবস্থা বিরাজ করতে পারে, যদিও এর মধ্যে কিছুটা উন্নতি হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১০

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১১

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১২

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৩

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৪

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১৫

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৬

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১৭

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৮

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৯

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০