যুক্তরাষ্ট্রের মিশিগানে ‘ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের’ বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি আজ ৩ আগস্ট, রোববার, হ্যামট্রামিক সিটি সেন্টারের সামনে এ র্যালি অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বাঙালি সম্প্রদায়ের মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিটি ‘এক ব্যানারে, এক স্লোগানে’ আয়োজিত হয়। এই র্যালিতে উপস্থিত মানুষেরা ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে তাদের প্রতিবাদ তুলে ধরবেন। র্যালিটির আয়োজন করা হয়েছে ‘ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের’ বর্ষপূর্তিকে কেন্দ্র করে। র্যালির মূল লক্ষ্য হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে প্রতিবাদ জানানো। র্যালিটি হ্যামট্রামিক সিটির স্থানীয় সময় বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
এদিকে, ফ্রান্স প্রবাসী বাংলাদেশি লেখক পিনাকী ভট্টাচার্য ফেসবুকে এই র্যালি সম্পর্কে একটি পোস্ট করেন। তিনি জানান যে, তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু শারীরিক উপস্থিত থাকতে না পারলেও তার হৃদয় এই প্রতিবাদের সঙ্গে রয়েছে। তিনি তার পোস্টে বলেন, “ইনকিলাব কে যারা ধারণ করে, জুলাই কে যারা মহাজাগতিক আহ্বানে রুহানী বিপ্লব বলে বিশ্বাস করে তারাই আজ বিকেলে মিশিগানের হ্যামট্রামিক সিটি সেন্টারে ফ্যাসিবাদের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালীতে মিলিত হবেন, এক ব্যানারে, এক স্লোগানে।” তিনি আরো উল্লেখ করেন, “আমাকে উনারা দাওয়াত করেছিলেন। উপস্থিত থাকতে পারি নাই। কিন্তু আমার হৃদয় অপরাদের সাথে থাকবে।”
মন্তব্য করুন