৩ জুন ২০২৪, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন ফরম তুললেন নারী প্রার্থী

 

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে প্রথমবারের মতো কোন নারী প্রার্থী মনোনয়ন ফরম তুলেছেন। তার নাম জোহরা ইলাহিয়ান। ৫৭ বছর বয়সী এই নারী ইরানের সাবেক আইনপ্রণেতা এবং পেশায় চিকিৎসক। তিনি ইরানের পার্লামেন্টের সদস্য ছিলেন।

 

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির নির্বাহীর পদ শূন্য হয়। আর সেই পদ পূরণ করতেই ২৮ জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে লড়তে মনোনয়ন ফরম তুলেছেন জোহরা ইলাহিয়ান। খবর ইরান ইন্টারন্যাশনালের

দুবার ইরানের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়া এই নারী রাজনীতিবিদও কট্টরপন্থী ঘরানার। মনোনয়ন ফরম তোলার পর তার সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘সুস্থ সরকার, সুস্থ অর্থনীতি এবং সুস্থ সমাজ- হলো আমার নির্বাচনী লক্ষ্য।’ এ সময় তিনি দুর্নীতির বিরুদ্ধেও লড়াইয়ের ঘোষণা দেন।

অন্য কট্টরপন্থীদের মতো ইলাহিয়ান বাধ্যতামূলক হিজাবের নিয়ম সমর্থন করেন। বাধ্যতামূলক হিজাব অমান্যকারী নারীদের বিরুদ্ধে সরকারের কঠোর নীতি ও পদক্ষেপ গ্রহণের পর মাত্র কয়েক মাস পরই ইলাহিয়ান তার প্রার্থিতা ঘোষণা করলেন।

 

এদিকে, আসন্ন নির্বাচনে লড়তে নিজের প্রার্থিতার জন্য রেজিস্ট্রেশন ফরম পূরণ করেছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিলবাইডেন

প্রবীণদের একাকিত্ব ভাঙছে কমিউনিটি উদ্যোগ ডেট্রয়েটের ব্রাইটমোর পাড়ায় নতুন করে গড়ে উঠছে সামাজিক সংযোগ

কাকতাড়ুয়া: খড় কাপড়ে মোড়া এক নীরব পাহারাদার

আইভিএম গবেষণায় বাংলাদেশি চিকিৎসকের সাফল্য

জুড়ীতে হলুদ তরমুজ চাষে অভাবনীয় সাফল্য তরুণদের কৃষিতে অনুপ্রেরণা যোগাচ্ছেন উদ্যোক্তা খোর্শেদ আলম

মার্কিন সেনাবাহিনীর জন্য ড্রোনে অ্যামাজন–পেন্টাগন চুক্তি

ক্রিপ্টো লেনদেনে ড্রোন সংগ্রহ রাশিয়া-ইরানপন্থীদের

ইরান ইস্যুতে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে

মিশিগানে বাংলা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

ইরানে স্থল অভিযানে ‘মরণফাঁদের’ শঙ্কা মার্কিন বাহিনীর

১০

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের নতুন নেতৃত্বের শপথ

১১

মিশিগানে বাসন্তী পূজা উদযাপন, ভক্তি ও সম্প্রীতির মিলনমেলা

১২

‘ভয়ংকর’ আখ্যা পাওয়া ১০ বাংলাদেশির পরিচয় জানাল যুক্তরাষ্ট্র

১৩

রাজপথে পথকলি শিশুদের নিয়ে সৌখিন মার্কিন নাগরিক টিপু’র ছবি যেন এখন টক অব দ্য মিশিগান

১৪

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম

১৫

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

১৬

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

১৭

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় অনিয়ম-জালিয়াতির অভিযোগ

১৮

ইরান সংঘাতের শেষ কবে, জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

১৯

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

২০