মাহবুব হোসাইন
৯ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নির্বাচনে বিজয়ী দল বিএনপি, দলের নেতা তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

 

বাংলাদেশ সময় আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতের এ পোস্টে মার্কো রুবিও লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর নেতা তারেক রহমানসহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করে সমৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে আগ্রহী।’

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক ভারসাম্য, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে বাংলাদেশের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। নতুন সরকারের সঙ্গে ‘সমৃদ্ধি’ ও ‘আঞ্চলিক নিরাপত্তা’ অগ্রসর করার অঙ্গীকার ওয়াশিংটনের কূটনৈতিক অগ্রাধিকারের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা ছিল। নির্বাচনের গ্রহণযোগ্যতা, অংশগ্রহণ ও ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা এসব বিষয় আন্তর্জাতিক অংশীদারদের নজরে ছিল। নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশের মাধ্যমে ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত দিয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

বিশ্ববাজারে তেলের দামে উর্ধ্বগতি, ব্যারেলপ্রতি দাম ১০০ ডলার ছাড়াল

দুবাইয়ে বোমা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন, গ্রামে শোকের মাতম

ইতিহাসের প্রান্তরে অমলিন পদচিহ্ন: জর্জ ওয়াশিংটন

বাংলাদেশে এ বছর ফিতরা কত?

তাহাজ্জুদ নামাজ নবীজি (সা.) এর অতি প্রিয় আমল

জাকাত কারা পাবেন আর কারা পাবেন না?

তুরস্কে নিরাপত্তা শঙ্কা, নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

রমজানে যেভাবে কাটত নবীজির দিনকাল

১০

নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

১১

দাপুটে পারফরম্যান্সে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

১২

বাঙালি কমিউনিটির বিস্তার, সাফল্য এবং সমন্বয়ের চ্যালেঞ্জ সংগঠন বাড়ছে, ঐক্য কি বাড়ছে?

১৩

নতুন অভিবাসীদের আশ্রয়স্থল হয়ে উঠছে ডেট্রয়েটের বাংলাটাউন

১৪

মিশিগানে জৈন্তাপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

১৫

শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

১৬

‘শিগগিরই কিউবার পতন’: ট্রাম্পের মন্তব্যে বিতর্ক

১৭

বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত

১৮

উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্য থেকে ফিরেছেন ২০ হাজার মার্কিন নাগরিক: স্টেট ডিপার্টমেন্ট

১৯

হোমল্যান্ড সিকিউরিটিতে নেতৃত্ব পরিবর্তন: নয়েমের স্থলাভিষিক্ত হচ্ছেন মুলিন

২০