বাংলা সংবাদ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৬, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

 

নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস উইং জানায়, গত ২৮ আগস্ট শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন আইরিন খান। এর মধ্য দিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।

 

মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আইরিন খানের কয়েক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

 

২০২০ সাল থেকে মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসারবিষয়ক জাতিসংঘের স্পেশাল র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন আইরিন খান। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন তিনি। সংস্থাটির ইতিহাসে তিনিই ছিলেন প্রথম নারী মহাসচিব।

 

২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আইরিন খান। এর আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে (ইউএনএইচসিআর) ২১ বছরের দীর্ঘ কর্মজীবনে ভারতে চিফ অব মিশন এবং ডিভিশন অব ইন্টারন্যাশনাল প্রটেকশনের উপপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।

 

মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে মর্যাদাপূর্ণ সিডনি পিস প্রাইজে ভূষিত হন আইরিন খান। তিনি ‘দ্য আনহার্ড ট্রুথ: পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস’ গ্রন্থের লেখক। ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ও হার্ভার্ড ল স্কুলে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানের স্টার্লিং হাইটসে সেরা রেস্তোরাঁর স্বীকৃতি পেল মাই সুশি অ্যান্ড ক্যাটারিং

নিউইয়র্কে শিশুদের জন্য ১২০ ডলারের খাদ্য সহায়তা

ব্যবসায়ী-পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড’ সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

১ ডলারের কয়েনে ট্রাম্প, শত বছর পর বদলাল মার্কিন মুদ্রার রীতি

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ

৭৫ দেশের অভিবাসী ভিসায় স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ

মার্কিন প্রশাসনে বাড়ছে অন্তর্দ্বন্দ্ব, প্রকাশ্যে নানা মতবিরোধ

এআই জগতের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ টাইমের

I-485, I-765 ও I-539 ফর্মে পরিবর্তন: পুরোনো ফর্মে আবেদন করলে হতে পারে সমস্যা

১০

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

১১

বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন: সারাহ আলড্রিচ

১২

বোয়িং কেনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের

১৩

মানবকল্যাণে দুই মহান বিজ্ঞানী: ব্যারি কমনার ও নরম্যান বোরলগ

১৪

এইচ-১বি ভিসায় ১ লাখ ৩ হাজার ডলারের বেশি অতিরিক্ত ফি প্রস্তাব

১৫

মাদার তেরেসা: মানবতার সেবায় নিবেদিত এক মহাজীবনের গল্প

১৬

এইচ-৪ ভিসাধারীদের ওয়ার্ক পারমিট বাতিলের উদ্যোগ, অনিশ্চয়তায় প্রবাসী পরিবার

১৭

অভিবাসী অভিযানে রোবট কুকুর ব্যবহারের পরিকল্পনা আইসিইর

১৮

বিশেষজ্ঞদের বিচারে ‘নিকৃষ্ট প্রেসিডেন্ট’ নিজেকে সেরা দেখিয়ে ট্রাম্পের চার্ট

১৯

‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক

২০