বাংলা সংবাদ, মিশিগান ডেস্ক
৫ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথিতযশা কলম সৈনিক সাংবাদিক তুহিন যোগ দিলেন মিশিগানের জনপ্রিয় মিডিয়া ‘বাংলা সংবাদ’-এ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে প্রকাশিত মিডিয়া জগতের এক অনবদ্য সংবাদপত্র ‘বাংলা সংবাদ’-এ যোগ দিলেন বাংলাদেশের এক সময়ের সাহসী ও দক্ষ প্রথিতযশা কলম সৈনিক রফিকুল হাসান চৌধুরী তুহিন।এখন থেকে সাংবাদিক তুহিন ‘বাংলা সংবাদ’-এর বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

 

 

বলাবাহুল্য, রফিকুল হাসান চৌধুরী তুহিন দীর্ঘ প্রায় তিন দশক ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত। তাঁর সাংবাদিকতা জীবন শুরু হয়েছিল দৈনিক কালবেলা পত্রিকার মাধ্যমে।

 

 

পরবর্তীতে তিনি দৈনিক জনতা, দৈনিক রূপালী, দৈনিক আজকের কাগজসহ একাধিক জনপ্রিয় ম্যাগাজিনে কাজ করেন। এক সময় তিনি বাংলাদেশের প্রিন্ট মিডিয়ায় আধুনিকতার ছোঁয়া নিয়ে একই সময়ে বাংলাদেশের পাঁচ বিভাগীয় শহর থেকে মুদ্রিত ও প্রকাশিত রঙিন সংবাদপত্র দৈনিক জনকণ্ঠে যোগ দেন। এই জনপ্রিয় পত্রিকার সূচনালগ্ন থেকেই অত্যন্ত সাহস, সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি সাংবাদিকতা পেশায় সক্রিয় ভূমিকা রাখেন।

 

 

প্রায় ২৯ বছর নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে একজন ক্ষুরধার কলম সৈনিক হিসেবে দৈনিক জনকণ্ঠে কাজ করার পর তিনি স্ব-পরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি যুক্ত আছেন আরও কয়েকটি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সঙ্গে।

 

 

রফিকুল হাসান চৌধুরী তুহিন পারিবারিকভাবে প্রকাশিত ‘অনল বার্তা’ নামের একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বাংলাদেশে সরকারি-বেসরকারি, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পেশাগত সাফল্য ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডাসহ দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি নিয়মিতভাবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করে আসছেন।

 

 

এছাড়াও তিনি এক সময় সরাসরি জনগণের ব্যালট পেপার ভোটে নির্বাচিত হয়ে হবিগঞ্জের লাখাই উপজেলার প্রথম পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডাইরেক্টর নির্বাচিত হন এবং তাঁর সময়ে সংশ্লিষ্ট উপজেলার প্রায় সিংহভাগ গ্রামে বিদ্যুৎায়ন হওয়ার মতো এক বিরল দৃষ্টান্তও স্থাপিত হয়।

 

 

বাংলা সংবাদ কর্তৃপক্ষ মনে করেন, এমন একজন কলম সৈনিকের যোগদানের মধ্য দিয়ে সংশ্লিষ্ট পত্রিকা, পাঠক ও কমিউনিটি আরও সমৃদ্ধ, উপকৃত ও প্রাণবন্ত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১০

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১১

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১২

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৩

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৪

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১৫

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৬

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১৭

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৮

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৯

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০