২১ মার্চ ২০২৩, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কামান থেকে গোলা ছুড়ে ইফতারের সময় জনান দেবে দুবাই

ছবি সংগৃহীত

বছর ঘুরে ফিরে আসছে পবিত্র রমজান মাস। আর এই উপলক্ষে বিভিন্ন দেশে শুরু হচ্ছে ইফতারের প্রস্তুতি। কিন্তু দুবাই ইফতার উপলক্ষে করেছে ভিন্ন আয়োজন। সেখানে ইফতারের সময় জানান দিতে একসঙ্গে আটটি কামান থেকে ছোড়া হবে গোলা। দীর্ঘদিনের ঐতিহ্যকে ধরে রেখে এর প্রস্তুতিও সম্পন্ন করেছে দুবাই। সোমবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

 

প্রতিবেদনে বলা হয়েছে, গোলাবর্ষণের মাধ্যমে ইফতারের সময় জানান দিতে দুবাই পুলিশ আমিরাতের বিভিন্ন অংশে ৮টি কামান স্থাপন করেছে। এসব কামানের মধ্যে সাতটি কামান নির্দিষ্ট স্থানে স্থাপিত (ফিক্সড) এবং অন্যটি ভ্রাম্যমাণ কামান।

ভ্রাম্যমাণ এই কামানটি পবিত্র রমজান মাসজুড়ে দুবাইয়ের ১৫টি এলাকায় ভ্রমণ করবে। সোমবার দুবাই এক্সপো সিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে খালিজ টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, ১৯৬০ এর দশকের শুরু থেকে আমিরাতে ইফতারের সময় জানান দিতে কামান থেকে গোলাবর্ষণ রমজানের একটি জনপ্রিয় ঐতিহ্য হয়ে উঠেছে। দুবাইয়ের অপারেশনস অ্যাফেয়ার্সের সহকারি কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আবদুল্লাহ আলী আল গাইথি নিশ্চিত করেছেন, রমজানকে সামনে রেখে দুবাই পুলিশ ইতোমধ্যেই এসব কামানের প্রস্তুতি শেষ করেছে।

পবিত্র এই মাসে প্রতিদিনই দিনের শেষে রোজার সমাপ্তি এবং ইফতার শুরু করার ঘোষণা দিতে কামান থেকে একটি করে গোলাবর্ষণ করা হয়। এছাড়া রমজান মাস শুরুর সময় এবং ঈদের সূচনা তথা চাঁদ দেখা গেলে দু’টি করে গোলাবর্ষণ করা হয়।

মেজর জেনারেল আল-গাইথির দেওয়া তথ্য অনুযায়ী, নির্দিষ্ট সময়ে কামান থেকে গোলাবর্ষণের জন্য নির্বাচিত প্রতিটি এলাকায় একজন কর্মী নিযুক্ত করা হয়েছে। এই বছর দুবাই এক্সপো সিটি, বুর্জ খলিফা, আপটাউন, মদিনাত জুমেইরাহ, ফেস্টিভাল সিটি, দামাক এবং হাত্তা ইন-সহ আমিরাতজুড়ে সাতটি স্থানে কামান স্থাপন করেছে দুবাই পুলিশ।

 

এছাড়া মোবাইল বা ভ্রাম্যমাণ কামানটি দুবাইয়ের ১৫টি এলাকায় ঘুরবে। প্রথমে এই কামানটি সাতোয়া গ্র্যান্ড মসজিদ থেকে শুরু হয়ে দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার, জাবিলের গ্র্যান্ড মসজিদে, তারপরে লুসাইলির আল-নাহদা স্কুল ফর গার্লস, এরপর এটি আল-হাবাব মসজিদে স্থানান্তরিত হবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় অনিয়ম-জালিয়াতির অভিযোগ

ইরান সংঘাতের শেষ কবে, জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

১০

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

১১

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

১২

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

১৩

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

১৪

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১৫

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১৬

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১৭

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৮

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৯

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

২০