ফরহাদ আহমদ
১০ মার্চ ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। সম্প্রতি তিনি দাবি করেছেন, জীবদ্দশায় তিনি ৫০০ বিলিয়ন (৫০ হাজার কোটি) ডলারেরও বেশি কর প্রদান করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে তিনি এমন দাবি করেন।

 

চলতি মাসের শুরুর দিকে মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস-এক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান এক্স-এআই একীভূত হয়। এর ফলে তাঁর প্রতিষ্ঠানের বাজারমূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। এরপর এক দিনেই ইলন মাস্কের নিট সম্পদ ৮৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়। এ ছাড়া নতুন কোম্পানিতে মাস্কের ৪৩ শতাংশ মালিকানা রয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৫৪২ বিলিয়ন ডলার।

 

নিজেকে ‘ইতিহাসের সর্বোচ্চ করদাতা’ হিসেবে রসিকতা করে মাস্ক জানান, তিনি ইতিমধ্যে ১০ বিলিয়ন ডলারেরও বেশি কর পরিশোধ করেছেন। এক্সে শেয়ার করা ভিডিওে দেখা যায়, এক প্রশ্নের জবাবে তিনি কৌতুক করে বলছেন, ‘এককভাবে আমি ইতিহাসের সর্বোচ্চ করদাতা। আমি ১০ বিলিয়ন ডলারের বেশি ট্যাক্স দিয়েছি। আমি ভেবেছিলাম এর জন্য আইআরএস (যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ) হয়তো আমাকে ছোটখাটো একটা ট্রফি বা ওই জাতীয় কিছু পাঠাবে।’

 

মাস্ক আরও বলেন, ‘বাচ্চারা কারাতে প্রতিযোগিতায় জিতলে যেমন সস্তা ট্রফি পায়, তেমন একটা হলেও হতো। কিন্তু আমি কিছুই পাইনি।’ ওই ভিডিওর নিচেই মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘মৃত্যু পর্যন্ত সম্ভবত আমার মোট কর প্রদানের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।’

 

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, ইলন মাস্কের সম্পদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। টেসলা শেয়ারহোল্ডাররা তাঁর জন্য একটি বিশেষ ‘মার্স শট’ পে-প্যাকেজ অনুমোদন করেছেন। আগামী ১০ বছরে টেসলা যদি তার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে, তবে মাস্ক অতিরিক্ত ১ ট্রিলিয়ন ডলার সমমূল্যের শেয়ার পেতে পারেন। এমনটি হলে তিনি হবেন বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’। বর্তমানে টেসলায় মাস্কের ১২ শতাংশ শেয়ার রয়েছে, যার মূল্য ১৭৮ বিলিয়ন ডলার। এ ছাড়া তাঁর কাছে ১২৪ বিলিয়ন ডলার সমমূল্যের স্টক অপশন রয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১০

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১১

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১২

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৩

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

১৪

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

১৫

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

১৬

বিশ্ববাজারে তেলের দামে উর্ধ্বগতি, ব্যারেলপ্রতি দাম ১০০ ডলার ছাড়াল

১৭

দুবাইয়ে বোমা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন, গ্রামে শোকের মাতম

১৮

ইতিহাসের প্রান্তরে অমলিন পদচিহ্ন: জর্জ ওয়াশিংটন

১৯

বাংলাদেশে এ বছর ফিতরা কত?

২০