অভিবাসন ইস্যুতে ফুঁসছে যুক্তরাষ্ট্র। দেশটির মিনেসোটা রাজ্যে এক নারীকে হত্যার আগে ইমিগ্রেশন কর্মকর্তার মোকাবিলার শেষ মুহূর্তের একটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটি প্রকাশের পর নাগরিকদের মধ্যে ক্ষোভ ও বিতর্ক আরও…
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার ঘনিষ্ঠ সহযোগীদের সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দ করেছে সুইজারল্যান্ড সরকার। সোমবার (৫ জানুয়ারি) বিবিসির এক লাইভ আপডেটে এ তথ্য প্রকাশ করা হয়। সুইস সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব সম্পদ যেন দেশের বাইরে সরিয়ে নেওয়া না যায়—সে কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ভবিষ্যতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি প্রমাণিত হয় যে এসব সম্পদ অবৈধ উপায়ে অর্জিত, তাহলে সেগুলো ভেনেজুয়েলার জনগণের কাছে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।২০১৮ সাল থেকে ভেনেজুয়েলার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা কার্যকর করে আসছে সুইজারল্যান্ড। এর আওতায় সম্পদ জব্দের পাশাপাশি ৫৪ জন ব্যক্তির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। তবে সুইজারল্যান্ডে মাদুরোর ঠিক কত পরিমাণ বা কী ধরনের সম্পদ রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও ২০২১ সালে একটি সুইস সংবাদপত্রে প্রকাশিত ফাঁস হওয়া নথির বরাতে জানানো হয়, সুইস প্রসিকিউটররা প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ থাকা একাধিক ব্যাংক হিসাব শনাক্ত করেছেন, যা ভেনেজুয়েলায় সরকারি তহবিল আত্মসাৎ থেকে আসতে পারে বলে সন্দেহ করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার রাতে ভেনেজুয়েলায় একটি সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন বাহিনী। এই ঘটনার পর রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন শহর, বন্দর ও গ্রামে থমথমে পরিস্থিতি তৈরি হয়। অধিকাংশ দোকানপাট, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আদালত বন্ধ থাকায় জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে রোববার সকালে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে ৯০ দিনের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয় একই দিন টেলিভিশনে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানান, সেনাবাহিনী দেলসি রদ্রিগুয়েজের নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে এবং জনগণকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রে থাকা মায়ানমারের নাগরিকদের জন্য দেওয়া ‘অস্থায়ী অভিবাসন সুবিধা’ (টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস) শেষ করা হচ্ছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রে মায়ানমারের টিপিএসের সুবিধাভোগী নাগরিক রয়েছেন প্রায় চার…
আগামী ২ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র তাদের নন-ইমিগ্র্যান্ট ভিসা সাক্ষাৎকার নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ১৪ বছরের কম বয়সী এবং ৭৯ বছরের…
যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব অর্জনের পথ আবারও কঠিন হতে চলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নাগরিকত্ব পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে, যা অনেক প্রার্থীর জন্য নাগরিকত্ব অর্জনের স্বপ্নকে আরও দূরুহ করে…