অভিবাসন ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্র, প্রকাশ পেল নতুন ভিডিও
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সম্পদ জব্দ করল সুইস কর্তৃপক্ষ 
মায়ানমারের নাগরিকদের ‘অস্থায়ী অভিবাসন সুবিধা’ বাতিল করছে যুক্তরাষ্ট্র
২ সেপ্টেম্বর থেকে ভিসা সাক্ষাৎকার নীতিতে যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
নাগরিকত্ব পরীক্ষা আরও কঠোর: ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনায় উদ্বেগে অভিবাসীরা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সম্পদ জব্দ করল সুইস কর্তৃপক্ষ 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার ঘনিষ্ঠ সহযোগীদের সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দ করেছে সুইজারল্যান্ড সরকার।  সোমবার (৫ জানুয়ারি) বিবিসির এক লাইভ আপডেটে এ তথ্য প্রকাশ করা হয়।      সুইস সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব সম্পদ যেন দেশের বাইরে সরিয়ে নেওয়া না যায়—সে কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ভবিষ্যতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি প্রমাণিত হয় যে এসব সম্পদ অবৈধ উপায়ে অর্জিত, তাহলে সেগুলো ভেনেজুয়েলার জনগণের কাছে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।২০১৮ সাল থেকে ভেনেজুয়েলার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা কার্যকর করে আসছে সুইজারল্যান্ড। এর আওতায় সম্পদ জব্দের পাশাপাশি ৫৪ জন ব্যক্তির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।     তবে সুইজারল্যান্ডে মাদুরোর ঠিক কত পরিমাণ বা কী ধরনের সম্পদ রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও ২০২১ সালে একটি সুইস সংবাদপত্রে প্রকাশিত ফাঁস হওয়া নথির বরাতে জানানো হয়, সুইস প্রসিকিউটররা প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ থাকা একাধিক ব্যাংক হিসাব শনাক্ত করেছেন, যা ভেনেজুয়েলায় সরকারি তহবিল আত্মসাৎ থেকে আসতে পারে বলে সন্দেহ করা হয়।  উল্লেখ্য, গত শুক্রবার রাতে ভেনেজুয়েলায় একটি সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন বাহিনী।      এই ঘটনার পর রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন শহর, বন্দর ও গ্রামে থমথমে পরিস্থিতি তৈরি হয়। অধিকাংশ দোকানপাট, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আদালত বন্ধ থাকায় জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে রোববার সকালে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে ৯০ দিনের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয় একই দিন টেলিভিশনে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানান, সেনাবাহিনী দেলসি রদ্রিগুয়েজের নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে এবং জনগণকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।     

আরও