৯ জুলাই ২০২৩, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহারের দিনকে জাতীয় ছুটি ঘোষণা

মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়া উপলক্ষে নতুন ছুটির দিন ঘোষণা করেছে কাবুল। আফগানিস্তানের তালিবান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিবছর ৩১ আগস্ট এই ছুটির দিন পালন করা হবে।

২০২১ সালের এই দিনেই মার্কিন সেনারা আফগানিস্তানের মাটি ছেড়েছিল। ইরানের তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত বছর তালেবান কর্তৃপক্ষ ও সমর্থকেরা মার্কিন সেনা প্রত্যাহারের প্রথম বার্ষিকী উপলক্ষে উৎসবের আয়োজন করেছিল। তারা সাবেক মার্কিন দূতাবাস ভবনের কাছে কাবুলের মাসুদ স্কয়ারে একটি সমাবেশ করেছিল।

৩১ আগস্ট ২০২১ সালে মার্কিন সেনাবাহিনীর শেষ কর্মকর্তা মেজর জেনারেল ক্রিস ডোনাহু সেনা প্রত্যাহারের সময়সীমার ক্ষণিক আগে আফগানিস্তান ছেড়েছিলেন। এটি ছিল আফগানিস্তানে মার্কিন সেনাদের ২০ বছরের ক্যাম্পেইনের সমাপ্তি।

২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আল-কায়েদা ও অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে তথাকথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করে আফগানিস্তানে সেনা মোতায়েন করেছিল। শুরুতেই উৎখাত করা হয় তালেবান সরকারকে।

পশ্চিমা বাহিনী দ্রুত কাবুল দখল করে নিলেও তালেবানরা দেশের উল্লেখযোগ্য এলাকাগুলোর ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। ফলে তাদের সঙ্গে মার্কিন সেনাদের দীর্ঘস্থায়ী সংঘর্ষ শুরু হয়। ধীরে ধীরে আফগানিস্তানে এই অভিযান যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যেও ক্ষোভ সৃষ্টি করে।

সেনা প্রত্যাহারের সময় যুক্তরাষ্ট্র অনেক আফগানদের ছেড়ে চলে গেছে, যারা তাদের ক্যাম্পেইনে সমর্থন করেছিল। এ নিয়ে ওয়াশিংটন বিশ্বব্যাপী নানা সমালোচনার সম্মুখীন হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০